চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী “বটতলা”—যেখানে প্রতিদিন হাজারো রোগী ও স্বজনের অপেক্ষা, ক্লান্তি আর আবেগ জড়িয়ে থাকে। সেই জায়গাটিকেই আরও সুন্দর, নান্দনিক ও সেবাবান্ধব করে তুলতে এপিক হেলথ কেয়ারের বিশেষ উদ্যোগ।
বটতলার সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নের মাধ্যমে রোগী ও স্বজনদের জন্য তৈরি করা হয়েছে আরও মনোরম ও স্বস্তিদায়ক পরিবেশ।
এই উদ্যোগের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি এপিক হেলথ কেয়ারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং পরিচ্ছন্ন ও সুন্দর চমেক গড়তে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব টি. এম. হান্নান বলেন,
“স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়; একটি পরিচ্ছন্ন, সুন্দর ও মানবিক পরিবেশও সুস্থতার অংশ।”
অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, ডিজিএম জনাব সৌমেন পালিত, ডিজিএম জনাব সুমন রঞ্জন ভৌমিক, ডিজিএম জনাব আমিরুল ইসলাম সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।